ads

রবিবার , ২৬ সেপ্টেম্বর ২০২১ | ৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৬, ২০২১ ৪:২৯ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করেছে একটি চক্র। রবিবার দুপুরে মোবাইল নম্বর ‘ক্লোন’ হওয়ার কথা জানিয়ে ইউএনও সবাইকে সাবধান হওয়ার আহবান জানিয়ে নিজেই ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

Shamol Bangla Ads

রবিবার দুপুরের দিকে ইউএনও স্ট্যাটাসে লেখেন, ‘আসসালামু আলাইকুম। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, উপজেলা নির্বাহী অফিসারের সরকারি মোবাইল নম্বর (০১৭৮৪….০৬) ক্লোন করে ২/১ জনের কাছে টাকা চাওয়া হয়েছে। সকলকে এ বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।’
এ ব্যাপারে ঝিনাইগাতীর ইউএনও ফারুক আল মাসুদ বলেন, একটি চক্র আমার সরকারি নম্বর ক্লোন করে প্রতারণার আশ্রয় নিয়ে কয়েকজনের কাছে চাঁদা দাবি করছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads