ads

রবিবার , ২৬ সেপ্টেম্বর ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গাঁজার গাছসহ এক ব্যক্তি গ্রেফতার

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৬, ২০২১ ৪:২৩ অপরাহ্ণ

শেরপুরে অভিযান চালিয়ে একটি গাঁজার গাছসহ মো. কুতুব উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ২৬ সেপ্টেম্বর রবিবার ভোরে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের কান্দাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। কুতুব উদ্দিন ওই এলাকার আগির উদ্দিনের ছেলে। একইদিন বিকেলে কুতুব উদ্দিনকে আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর আল মামুন তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।

Shamol Bangla Ads

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই মো. মোস্তাফিজুর রহমান ও এসআই সুমন দেবনাথ সঙ্গীয় ফোর্সসহ রবিবার ভোরে সদর উপজেলার বলাইয়েরচর কান্দাপাড়া গ্রামে অভিযান চালান। ওইসময় কুতুব উদ্দিনের বসতবাড়ির গোসলখানার পাশে রোপিত একটি গাঁজার গাছ জব্দ করা হয়। সেইসাথে মো. কুতুব উদ্দিনকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে সদর থানার এসআই মো. মোস্তাফিজুর রহমান জানান, ওই ঘটনায় সদর থানায় আটক কুতুব উদ্দিনের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads