ads

রবিবার , ২৬ সেপ্টেম্বর ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হুইপ আতিক

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৬, ২০২১ ২:১৬ অপরাহ্ণ

শেরপুরের অষ্টমীতলা আরএইচডি থেকে খুনুয়াবাজার ছনকান্দা মিয়াবাড়ি অংশের সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর সোমবার সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ছনকান্দা এলাকায় ওই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মজদুল হক মিনু, সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. রাসেল, ইউপি চেয়ারম্যান নাজমুন নাহার, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল হামিদ বাদশা, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, ছনকান্দা ডা. এমটি হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জানা যায়, আইআরআইডিপি-৩ প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এ প্রকল্পটি বাস্তবায়ন করবে। ১ কিলোমিটার এ রাস্তাটি পাকাকরণে ব্যয় হবে ৭৯ লাখ ৩৪ হাজার ৬৮১ টাকা।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads