ads

বৃহস্পতিবার , ২৩ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে র‌্যাবের অভিযানে বিদেশি মদসহ যুবক গ্রেফতার

খবর টি পড়েছেন : ২১৯
শেরপুরে র‌্যাবের অভিযানে বিদেশি মদসহ যুবক গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে ১৬ বোতল বিদেশি মদসহ মো. শাহীন আলম (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর)। ২২ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাতে উপজেলার রাজনগর ইউনিয়নের বেপারীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহীন উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের ভুরুঙ্গা কালাপানি এলাকার মো. নওশেদ আলীর ছেলে। বৃহস্পতিবার সকালে মাদক আইনের মামলাসহ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Shamol Bangla Ads

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২২ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহার উপস্থিতিতে র‌্যাবের একটি দল শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রাজনগর বেপারীপাড়া এলাকার জনৈক আব্দুল মজিদের ধানের চাতালের সামনে পাকা রাস্তায় অভিযান চালায়। ওইসময় ১৬ বোতল বিদেশি মদসহ ও ২টি মোবাইল ফোনসহ শাহীন আলমকে আটক করে র‌্যাব সদস্যরা। উদ্ধারকৃত বিদেশি মদের মূল্য অনুমান ৮ হাজার টাকা।

এ ব্যাপারে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, ওই ঘটনায় শাহীনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় একটি মাদক আইনের মামলা দায়ের করা হয়েছে। আটক শাহীন দীর্ঘদিন যাবৎ শেরপুরের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Shamol Bangla Ads

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মুজিব শতবর্ষ গোল্ডকাপ… পরবর্তী সংবাদ নকলায় প্রশিক্ষণার্থী ও ওস্তাদদের মধ্যে অনুদানের অর্থ বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads