ads

বৃহস্পতিবার , ২৩ সেপ্টেম্বর ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় প্রশিক্ষণার্থী ও ওস্তাদদের মধ্যে অনুদানের অর্থ বিতরণ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৩, ২০২১ ৩:৪৮ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ‘প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের এ্যাপ্রেনটিস/শিক্ষানবিশ প্রশিক্ষণার্থী ও ওস্তাদদের মধ্যে অনুদানের অর্থ বিতরণ করেছে উপজেলা সমাজসেবা কার্যালয়।২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই অর্থ বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ। ওইসময় সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, সুবিধাভোগী এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সভায় স্বল্পমেয়াদে ৪৮ জন প্রশিক্ষণার্থীকে মাথাপিছু ১৮ হাজার টাকা অনুদান ও ১ হাজার ২০০ টাকা প্রশিক্ষণ ভাতা এবং দীর্ঘমেয়াদে ১২ জন প্রশিক্ষণার্থীকে মাথাপিছু ১৮ হাজার টাকা অনুদান ও ৫ হাজার টাকা প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads