ads

বুধবার , ২২ সেপ্টেম্বর ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মুজিব শতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ২২, ২০২১ ৮:৩১ অপরাহ্ণ

শেরপুরে মুজিব শতবর্ষ গোল্ডকাপ-২০২১ উপলক্ষে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর বুধবার বিকেলে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ ফিরোজ আল মামুন। ওইসময় তিনি বলেন, দীর্ঘদিন সদর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম বন্ধ থাকার পর নবগঠিত কমিটির উদ্যোগে ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে মুজিব শতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এত দ্রুত সময়ে টুর্নামেন্টের আয়োজন করায় প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপিসহ সকলকে ধন্যবাদ জানাই। হুইপ আতিক এই টুর্নামেন্টের জন্য তিন লক্ষ টাকা অনুদান এবং প্রতি বছর টুর্নামেন্টটি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন।

Shamol Bangla Ads

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান মূল বক্তব্যে বলেন, এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে দেড় লক্ষ টাকা এবং রানার্সআপ দলকে এক লক্ষ টাকা পুরস্কার ও ট্রফি দেওয়া হবে। নকআউট এ টুর্নামেন্টে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন দল অংশ নেবে।

উপজেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত অতিরিক্ত সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মহন বল, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি সম্পাদক মানিক দত্ত প্রমুখ।
উল্লেখ্য, ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে মুজিব শতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি প্রধান অতিথি এবং জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ ও পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উদ্বোধনী দিনের খেলায় রৌহা ইউনিয়ন ও গাজীরখামার ইউনিয়ন দল অংশ নেবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads