ads

বৃহস্পতিবার , ২৩ সেপ্টেম্বর ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মুজিব শতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৩, ২০২১ ৬:০০ অপরাহ্ণ

শেরপুরে সদর উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মুজিব শতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে শহরের চকপাঠক এলাকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ওই টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ ফিরোজ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শরিফুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনের খেলা নির্ধারিত সময়ে গোলশূন্য থাকায় টাইব্রেকারে গড়ায়। পরে টাইব্রেকারে গাজীরখামার ইউনিয়ন দলকে ৪-২ গোলে পরাজিত করে রৌহা ইউনিয়ন জয়ী হয়। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।
নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে দেড় লক্ষ টাকা এবং রানার্সআপ দলকে এক লক্ষ টাকা নগদ পুরস্কারসহ ট্রফি দেওয়া হবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads