ads

সোমবার , ২০ সেপ্টেম্বর ২০২১ | ৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে মায়ের সাথে অভিমানে কিশোরীর আত্মহত্যা

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
সেপ্টেম্বর ২০, ২০২১ ১:৩৪ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে মায়ের সাথে অভিমান করে শাপলা (১১) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। ১৯ সেপ্টেম্বর রবিবার বিকেলে উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের কাড়াপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। শাপলা স্থানীয় স্বামী পরিত্যক্তা রেজিয়া বেগমের মেয়ে। খবর পেয়ে রবিবার সন্ধ্যায় তার নিজ বাড়ির পাশ থেকে শাপলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

Shamol Bangla Ads

জানা যায়, শাপলা পেটে থাকাস্থায় শাপলার মা রেজিয়াকে তালাক দেন তার স্বামী ফালু। রেজিয়া মানুষের বাসায় কাজ ও ভিক্ষা করে শাপলাকে লালন-পালন করে। শাপলা স্থানীয় কাড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। শাপলা পড়াশোনার জন্য মায়ের কাছে গাইড বই কিনে চাইলে মা টাকা না থাকায় নোট বই কিনে দিতে অস্বীকার করে। এ নিয়ে অভিমান করে তাদের বাড়ির পাশে কাঠাল গাছের সঙ্গে গলায় ওড়না প্যাচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে শাপলা।

এ বিষয়ে শ্রীবরদী থানার এসআই নাজমুল বলেন, এ ঘটনায় নিহতর মা বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে। লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads