ads

সোমবার , ২০ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে বিদেশী মদসহ যুবক গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৮১
নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে বিদেশী মদসহ যুবক গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ৫ বোতল বিদেশী মদসহ কাঞ্চন মারাক (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সদস্যরা। ১৯ সেপ্টেম্বর রবিবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী বারোমারি মিশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কাঞ্চন মারাক পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা গ্রামের সেকেন্দ্র দালবতের ছেলে। সোমবার সকালে মাদক আইনের মামলায় থানা পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

Shamol Bangla Ads

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহাসহ সঙ্গীয় র‌্যাব সদস্যরা নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বারোমারী মিশনের সামনে মাদকবিরোধী অভিযান চালায়। ওইসময় ৫ বোতল বিদেশী মদসহ কাঞ্চন মারাক নামে এক যুবককে গ্রেফতার করা হয়। জব্দকৃত মদের মূল্য আনুমানিক ১৫ হাজার টাকা।

র‌্যাব-১৪ সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, ওই ঘটনায় ধৃত কাঞ্চন মারাকের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সেইসাথে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে মায়ের সাথে অভিমানে কিশোরীর আত্মহত্যা পরবর্তী সংবাদ ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads