ads

রবিবার , ১৯ সেপ্টেম্বর ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় অধ্যাপক মিজানুর রহমানের স্মরণসভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৯, ২০২১ ৮:২৮ অপরাহ্ণ

শেরপুরের নকলা পৌরসভার সাবেক মেয়র ও চন্দ্রকোনা কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আলহাজ¦ মিজানুর রহমানের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর রবিবার দুপুরে চন্দ্রকোনা কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে ওই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

কলেজের অধ্যক্ষ ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে স্মরণসভায় অধ্যাপক মিজানুর রহমানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন হাজী জালমামুদ কলেজের অধ্যক্ষ মো. আলতাব আলী, চৌধুরী ছবরুন্নেছা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, ধুকুরিয়া বিএম কলেজের অধ্যক্ষ মো: রেজাউল করীম, নকলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার হোসেন তালুকদার, চন্দ্রকোনা কলেজের সাবেক অধ্যক্ষ মো. এনামুল হক, স্থানীয় চেয়ারম্যান সাজু সাইদ সিদ্দীকী, কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য মাওলানা নূরল হক, জেলা পরিষদ সদস্য রবিউল করীম মানিক, চন্দ্রকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোখলেছুর রহমান, চন্দ্রকোনা কলেজের সাবেক সহকারী অধ্যাপক আলিমুল ইসলাম, বাংলা বিভাগের প্রভাষক জয়ন্ত কুমার দেব, মরহুম মিজানুর রহমানের সহধর্মীনি কাকলি রহমান প্রমুখ।

স্মরণসভায় বক্তারা বলেন, মরহুম অধ্যাপক মিজানুর রহমান ছিলেন একাধারে একজন শিক্ষক, সাবেক জনপ্রতিনিধি ও রাজনীতিবিদ। তিনি তার নিজগুণে সকল অঙ্গণে সকলের মাথার মুকুট হিসেবে স্থান করে নিয়েছিলেন। মানুষকে ভালবেসে মানুষের কাজে তিনি হয়ে উঠেছিলেন একজন অভিভাবক। একজন রাজনৈতিক অভিভাবক হিসেবে নানা সংকটকালীন সময়ে পাশে থেকেছেন যেমন দলের ঠিক ব্যক্তি পর্যায়েও। একজন জ্ঞানের আলোকবর্তিকা হিসেবে, মানুষ গড়ার কারিগর হিসেবে নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন শিক্ষার্থীদের। বক্তারা তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
স্মরণসভায় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, কলেজ গভর্নিং বডির সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পরিবারের লোকজন ও চন্দ্রকোনা কলেজের তার দীর্ঘদিনের সহকর্মী অন্যান্য শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে স্থানীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাসুদ রানা দোয়া মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads