ads

রবিবার , ১৯ সেপ্টেম্বর ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ‘যতদূর বাঙালি ততদূর জনক’ নাটকের মঞ্চায়ন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৯, ২০২১ ১:৫৭ অপরাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে শেরপুরে ‘যতদূর বাঙালি ততদূর জনক’ নাটকটির উদ্বোধন ও মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় শেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৬৪ জেলায় মঞ্চ নাটক প্রদর্শন কমসূচির আওতায় ওই নাটকটি মঞ্চস্থ হয়।

Shamol Bangla Ads

এর আগে প্রধান অতিথি হিসেবে নাটকটির মঞ্চায়নের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, ডিসিপত্নী জান্নাতুল ফেরদৌস প্রিয়া এবং পুলিশ সুপারপত্নী ও জেলা পুনাক সভানেত্রী কাজী মোনালিসা মারিয়া। ওইসময় জেলা পুলিশ, জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীগণসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ নাটকটির মঞ্চায়ন উপভোগ করেন।

উল্লেখ্য, ‘যতদূর বাঙালি ততদূর জনক’ নাটকটি লিখেছেন প্রদীপ দেওয়ানজী। নাটকটির নির্দেশনায় ছিলেন শাহীন রহমান। নাটকটির প্রযোজনায় ছিল শেরপুর জেলা শিল্পকলা একাডেমি।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads