ads

রবিবার , ১৯ সেপ্টেম্বর ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সোমবার থেকে শুরু হচ্ছে মুজিব শতবর্ষ দাবা লীগ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৯, ২০২১ ২:০০ অপরাহ্ণ

‘খেলার রাজা দাবা’ এ শ্লোগানে শেরপুরে প্রথমবারের মতো মুজিব শতবর্ষ দাবা লীগ শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ দাবা ফেডারেশনের অনুপ্রেরণায় জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-কমিটির আয়োজনে সোমবার থেকে ওই লীগ শুরু হবে। ১৯ সেপ্টেম্বর রবিবার দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ওইসব তথ্য জানান জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-কমিটির সাধারণ সম্পাদক হাকিম বাবুল।

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ লীগে অংশ নিচ্ছে ৮টি দল। প্রতিদিন বিকেল ৪টা থেকে ৮টি দল রাউন্ড রবীন লীগ ভিত্তিতে ৭ রাউন্ড খেলবে। প্রতিদলে ৫ জন করে খেলোয়ার নিবন্ধন করে প্রতি রাউন্ডে ৪টি বোর্ডে চারজন খেলোয়ার অংশ নেবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক ও জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, দাবা উপ-কমিটির সভাপতি জাকির হোসেন বাবুল, জেলা পুলিশের ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার, লীগের স্পন্সর প্রতিষ্ঠান জেএন্ডএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সাদুজ্জামান সাদী, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন প্রমুখ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads