ads

রবিবার , ১৯ সেপ্টেম্বর ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা জাতীয় পার্টির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৯, ২০২১ ১০:৫৮ পূর্বাহ্ণ

শেরপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে জেলা জাতীয় পার্টির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর শনিবার বিকেলে শহরের রঘুনাথপুরস্থ ইলিয়াস প্লাজার তৃতীয় তলায় অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. ইলিয়াছ উদ্দিন।

Shamol Bangla Ads

জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি আতর আলী, হারুন জিলানী সরকার, যুগ্ম সম্পাদক কাজী শাহনেওয়াজ শাহীন, সহ-সম্পাদক জয়নাল আবেদীন সিদ্দিকী, ঝিনাইগাতী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফারুক, নালিতাবাড়ী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ছুর মামুদ, শ্রীবরদী উপজেলা জতীয় পার্টির সাধারণ সম্পাদক তারেক মো. আব্দুল্লাহ রানা প্রমুখ। এ সময় জেলা জাতীয় পার্টির নির্বাহী কমিটির সংখ্যাগরিষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এসএম আশরাফ।

সভায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক তৎপরতা বাড়ানোর উপর প্রাধান্য দেওয়া হয়। এবারের ইউপি নির্বাচনে ৫২টি ইউনিয়নে জাতীয় পার্টি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ইউপি সদস্য পদে প্রার্থী মনোনয়ন দেবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads