ads

শনিবার , ১৮ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অভিনেতা প্রসেনজিৎ, প্রযোজক জিৎ

খবর টি পড়েছেন : ২৩০
অভিনেতা প্রসেনজিৎ, প্রযোজক জিৎ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘আয় খুকু আয়’ ছবির মাধ্যমে হাত মেলাচ্ছেন কলকাতার ২ বাঘা তারকা জিৎ ও প্রসেনজিৎ। মানে ছবিটির মাধ্যমে একসঙ্গে কাজ করছেন তারা। যদিও ক্যামেরার সামনে থাকবেন এক জন, অন্যজন আপাতত থাকছেন ক্যামেরার পেছনে।অর্থাৎ ছবির প্রযোজকের ভূমিকায় থাকছেন জিৎ এবং প্রধান অভিনেতার চরিত্রে ‘বুম্বাদা’। ‘সুইৎজারল্যান্ড’ খ্যাত ছবির পরিচালক সৌভিক কুন্ডুর পরের প্রোজেক্ট ‘আয় খুকু আয়’।

Shamol Bangla Ads

এর আগে বাঘ বন্দি খেলাতে একসঙ্গে ছিলেন দুই অভিনেতা। তবে স্ক্রিন শেয়ার করেননি তারা। তিনটে ভিন্ন ভিন্ন ছোটো ছবি নিয়ে ছিল ওই ছবিটা।

তবে এবার জিৎ কি একেবারেই এই ছবিতে ‘বুম্বা’দার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন না? আপাতত সেই প্রশ্নের জবাবে মুখে কুলুপ এঁটেছেন সব পক্ষই। তবে টলিপাড়ার একটি বড় অংশের আশা অতিথি শিল্পী হলেও এই ছবিতে হাজির হবেন জিৎ।

Shamol Bangla Ads

‘আয় খুকু আয়’ আদতে এক বাবা ও মেয়ের গল্প। বাবার চরিত্রে থাকছেন প্রসেনজিৎ। মেয়ের চরিত্রের জন্য আপাতত দিতিপ্রিয়া রায়ের কথা ভাবা হয়েছে বলেই খবর। রয়েছে আরও একটি চমক। ‘আয় খুকু আয়’-এ কিন্তু দ্বৈত চরিত্রে অভিনয় করবেন ‘বুম্বাদা’। ছবির সুরকার হিসেবে ইতিমধ্যেই সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের সঙ্গে প্রাথমিক সব কথাবার্তা সেরে ফেলা হয়েছে। ছবির শ্যুটিং কলকাতাতে তো হবেই, সঙ্গে পুরুলিয়াতেও হওয়ার কথা চলছে।

এ প্রসঙ্গে আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মাস তিনেক আগেই এই ছবির চিত্রনাট্য নিয়ে তার কাছে হাজির হয়েছিলেন পরিচালক। প্রথমবার শুনেই ছবির গল্প মনে ধরেছিল তার। ‘বুম্বাদা’-র কথায়, ‘এক বাবা ও মেয়ের গল্পে অনুভূতি এবং নাটকীয়তার খুব সুন্দর মেলবন্ধন হবে এই ছবিতে।’ ওদিকে প্রসেনজিৎ-কে নিজের ছবিতে পেয়ে প্রযোজক হিসেবে আনন্দে আত্মহারা জিৎ। বললেন, ‘বুম্বাদা’-র সঙ্গে কাজ করতে পেরে ভালো তো লাগছেই। সঙ্গে অনেক নতুন কিছু শিখতে পারব ভেবে বেশ আনন্দও হচ্ছে’।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ওয়েব ছবি‘লোহার তরী’তে তানজিন তিশা পরবর্তী সংবাদ সালমান শাহ’র ৫০তম জন্মদিন আজ

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads