ads

বুধবার , ১৫ সেপ্টেম্বর ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক দালালের দুই মাসের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৫, ২০২১ ৪:৫৩ অপরাহ্ণ

শেরপুরে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অভিযান চালিয়ে মো. মোশারফ (৩৫) নামে এক দালালকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১৫ সেপ্টেম্বর বুধবার সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিএম সাদিক আল সাফিন ওই অভিযান পরিচালনা করেন। মোশারফ শ্রীবরদী উপজেলার গড়জরিপা এলাকার মো. সোলায়মান মিয়ার ছেলে।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিএম সাদিক আল সাফিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা পৌণে ১২টার দিকে জেলা সদর হাসপাতালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের একটি দল। ওইসময় মো. মোশারফ হোসেন নামে এক দালালকে হাতেনাতে আটক করে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে তাকে সাজা পরোয়ানামূলে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

অভিযানকালে জেলা প্রশাসন ও হাসপাতালের কর্মকর্তাগণসহ আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads