ads

বুধবার , ১৫ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ১৭০
নালিতাবাড়ীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে ফারিহা সুরভি (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে শহরের গড়কান্দা এলাকা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শিশু স্থানীয় ফরিদ আলীর মেয়ে।

Shamol Bangla Ads

জানা যায়, মঙ্গলবার সকালে ফারিহাকে সাথে নিয়ে মা রওশনারা বেগম উপজেলা পরিষদের কোয়ার্টারে রান্নার কাজে যান। বিকেল ৩টার দিকে সেখান থেকে ফারিহা নিখোঁজ হয়। এরপর ফারিহাকে খুঁজতে পরিবারের সদস্যরা শহরে মাইকিংসহ থানায় সাধারণ ডায়েরি করে। পরে পুলিশ অভিযান শুরু করলে বুধবার দুপুরে গড়কান্দা এলাকার একটি পুকুর থেকে ফারিহার লাশ উদ্ধার হয়।

বিষয়টি নিশ্চিত করে শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের গায়ে প্রাথমিকভাবে কোন আঘাত দেখা যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন পরবর্তী সংবাদ শেরপুর হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক দালালের দুই…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads