ads

বৃহস্পতিবার , ১৬ সেপ্টেম্বর ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৬, ২০২১ ১:৪৩ অপরাহ্ণ

শেরপুরের নকলায় প্রায় ২০ কেজি গাঁজাসহ মো. আলমগীর (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৫ সেপ্টেম্বর বুধবার রাতে উপজেলার লাভা এলাকার বাইপাস রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আলমগীর নেত্রকোনার পূর্বধলা উপজেলার মহেন্দ্রপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। বৃহস্পতিবার সকালে মাদক আইনের মামলাসহ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার লাভা এলাকার বাইপাস রাস্তার ব্রিজের উত্তরপাশে অভিযান চালিয়ে ১৯ কেজি ৫০০ গ্রামের ১০টি গাঁজার প্যাকেটসহ আলমগীরকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ২ জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। একটি পিকআপ ভ্যানে করে সেখানে গাঁজা এনে অন্য গাড়িতে করে নেত্রকোনা নিয়ে যেতে চেয়েছিল আলমগীর। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুশফিকুর রহমান বলেন, এ ঘটনায় নকলা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আলমগীরকে আদালতে সোপর্দ করা হয়েছে। নকলাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads