ads

বুধবার , ১৫ সেপ্টেম্বর ২০২১ | ১০ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৫, ২০২১ ৩:০২ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি এলাকায় মুক্তিযুদ্ধের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ওই নির্মাণ কাজের উদ্বোধন করেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন।

Shamol Bangla Ads

নির্মাণকাজ উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, উপজেলা প্রকৌশলী মো. মোজাম্মল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সারোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. সাহাজ উদ্দিন সাজু প্রমুখ। স্মৃতিসৌধটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে এলজিইডি। এতে ব্যয় হবে প্রায় ৩৪ লাখ ৯৫ হাজার ৬শ ২৩ টাকা।

এর আগে সংসদ সদস্য ফজলুল হক চাঁন ঝিনাইগাতী উপজেলার আহম্মেদনগর থেকে মোহনগঞ্জ বাজার পর্যন্ত ৮ কোটি টাকা ব্যয়ে ৮ কিলোমিটার এলজিইডি’র পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন। পরে তিনি বাকাকুঁড়ার হলদিগ্রামের আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। ওইসময় আশ্রয়ণ প্রকল্পের ২৫টি পরিবারের মাঝে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থে ৫শ করে নগদ টাকা বিতরণ করেন। পরে ঝিনাইগাতী উপজেলা সদরে ২৭ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত বিসিআইসিসির বাফার গোডাউন উদ্বোধন করেন। ওইসব অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তারাসহ স্থানীয় দলীয় নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads