ads

মঙ্গলবার , ১৪ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সেই বলিউড সিনেমায় বাঁধন!

খবর টি পড়েছেন : ১৮৭
সেই বলিউড সিনেমায় বাঁধন!
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বলিউড সিনেমায় অভিনয় করার সম্ভাবনা তৈরি হয়েছে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। নেটফ্লিক্সের প্রযোজনায় বলিউডের পরিচালক বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ সিনেমায় দেখা যেতে পারে তাকে। গুঞ্জন উঠেছে যে, বাধন ইতোমধ্যে সিনেমাটির জন্য অডিশনও দিয়ে ফেলেছেন। এদিকে সিনেমায় অডিশন প্রস্তাব পাওয়া কিংবা অডিশন দেয়া নিয়ে কোনো প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি বাঁধন। আবার বিষয়টিকে সরাসরি নাকচও করেননি তিনি।

Shamol Bangla Ads

এ প্রসঙ্গে বাঁধন বলেন, ‘আমি এই মুহূর্তে কোনো কাজ নিয়ে কথা বলতে পারছি না। জানানোর মতো হলে আমি নিজেই জানাবো। কাজের ব্যাপারে আমি নিজেই জানাব যদি এ রকম কিছু হয়।’

এর আগে জানা গেছে, বিশাল ভরদ্বাজ নেটফ্লিক্সের জন্য ‘খুফিয়া’ শিরোনামের একটি সিনেমা করতে চাইছেন। যেখানে গল্পের জন্যই বাংলাদেশের একজন অভিনেত্রী প্রয়োজন। সিনেমাটিতে অভিনয়ের জন্য ইতোমধ্যে বাংলাদেশের অভিনেত্রী বিদ্যা সিনহা মীম ও মেহ্জাবীনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তারা সিনেমাটিতে কাজ করবেন না বলে জানিয়েছেন। কারণ এর স্ক্রিপ্টে বাংলাদেশকে খারাপভাবে উপস্থাপন করা হয়েছে। এমনটাই অভিযোগ করেছেন মীম ও মেহ্জাবীন।

Shamol Bangla Ads

সংবাদমাধ্যমকে মীম বলেন, ‘বাংলাদেশের রাজনীতি এবং আরও কিছু বিষয়ে সঠিকভাবে না জেনে গল্পটি তৈরি করা হয়েছে। সবকিছু ভেবে মনে হয়েছে, এ ধরনের ভুল উপস্থাপনের কোনো কিছুতে আমার যুক্ত হওয়া ঠিক হবে না। আমার পরিচিত কয়েকজনের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করলে তারাও একই মত দেন। এরপর বিনয়ের সঙ্গে আমি তাদের না করে দিই।’

অন্যদিকে মেহ্জাবীনকে প্রস্তাবটি দেয়া হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সেটি আসে জুলাই মাসে। মেহ্জাবীন বলেন, ‘‘বলিউডের গুণী পরিচালক বিশাল ভরদ্বাজের ছবির কাস্টিং ডিরেক্টর আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। শুরুতে বিশ্বাস না হলেও পরে বুঝতে পারি, তারা গল্পের প্রয়োজনেই বাংলাদেশের কোনও অভিনেত্রীকে খুঁজছেন। এরপর পুরো গল্পের সিনপসিস দেখতে চাই। বিস্তারিত জানার পর কাজটি ‘না’ করে দিই। কারণ, আমার কাছে মনে হলো, চলচ্চিত্র হিসেবে এটি বিতর্কিত কিছু হবে। চাইনি, জীবনের প্রথম চলচ্চিত্রে এমন ভুল রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্ত হতে।’’

এদিকে, ‘খুফিয়া’ টিমের একের পর এক প্রস্তাব থেকে বোঝা যায় যে, পরিচালক বিশাল ভরদ্বাজ এবং তার টিম তাদের এই প্রকল্পের জন্য স্থানীয় বাংলাদেশি প্রতিভা নিয়োগ করতে বদ্ধপরিকর। কারণ সিনেমাটির গল্পের প্রয়োজনেই এতে বাংলাদেশের একজন অভিনেত্রী প্রয়োজন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দ্বিতীয় বিয়ে করলেন চিত্রনায়িকা মাহি পরবর্তী সংবাদ নতুন সংসারে ২ সন্তানের মা মাহিয়া মাহি

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads