ads

সোমবার , ১৩ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দ্বিতীয় বিয়ে করলেন চিত্রনায়িকা মাহি

খবর টি পড়েছেন : ২০৭
দ্বিতীয় বিয়ে করলেন চিত্রনায়িকা মাহি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ১৩ সেপ্টেম্বর সোমবার বিবাহ সম্পন্ন হয়। পাত্র গাজীপুরের তরুণ রাজনীতিক-ব্যবসায়ী রাকিব। বিয়ের বিষয়টি নিশ্চিত করেন মাহি নিজেই।

Shamol Bangla Ads

মাহি তার ফেসবুকে রাকিবের সঙ্গে ছবি পোস্ট করে লিখেন, ‘আলহামদুলিল্লাহ। আজ ১৩/০৯/২১ ইং ১২:০৫ মি: আমাদের বিবাহ সম্পন্ন হলো। এর আগের সব কথা আসলেই গুজব ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এটাই একমাত্র চাওয়া।’

তবে মাহি আগেই বিয়ে করেছন বলে শোনা যায়। এর আগে মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের এক মাস না পেরুতেই মাহিয়া মাহির দ্বিতীয় বিয়ের গুঞ্জন উঠে। এই গুঞ্জনের সূত্রপাত হয় মাহির একটি ছবিকে কেন্দ্র করে। এরপর বিয়ের গুঞ্জনের আগুনে ঘি ঢালে মাহির একটি ভিডিও।

Shamol Bangla Ads

মাহির শুটিং সেটেও নিয়মিত যাতায়াত ছিল রাকিবের। বর্তমানে ‘বুবুজান’ সিনেমার শুটিং করছেন মাহি। সেখানে মাহির সঙ্গে রাকিব রয়েছেন বলেও সূত্রটি জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহিয়া মাহি। বিয়ের এক বছর না যেতেই তাদের বিচ্ছেদের গুঞ্জন উঠে। সবশেষ গত মে মাসে অপুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন মাহি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শাহ আবদুল করিমের ১২তম মৃত্যুবার্ষিকী আজ পরবর্তী সংবাদ সেই বলিউড সিনেমায় বাঁধন!

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads