ads

মঙ্গলবার , ১৪ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

খবর টি পড়েছেন : ২০৮
নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা দক্ষিণপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। এরা হচ্ছে স্থানীয় আসমত আলীর আড়াই বছর বয়সী শিশুপুত্র মো. মাসুম ও আলী আকবরের তিন বছর বয়সী শিশুপুত্র মো. রাব্বী। মাসুম ও রাব্বী আপন চাচাতো-জ্যাঠাতো ভাই।

Shamol Bangla Ads

জানা যায়, মঙ্গলবার বিকেলে নালিতাবাড়ী উপজেলার পানিহাতা দক্ষিণপাড়া গ্রামের ন্জি বাড়ির আঙিনায় মাসুম ও রাব্বী খেলাধূলা করছিল। ওইসময় সবার অগোচরে বাড়ি সংলগ্ন পুকুরে মাসুম ও রাব্বী পানিতে পড়ে যায়। এদিকে অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেল ৩টার দিকে একজনের লাশ পুকুর ঘাটে ভাসতে দেখেন স্বজনরা। পরে পুকুরে নেমে খোঁজার সময় আরও এক শিশুর লাশ পাওয়া যায়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে তাদের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় রামচন্দ্রকুড়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল জুব্বার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মুজিব শতবর্ষ শেরপুর জেলা দাবা লীগের ‘অরবিটার’ প্রশিক্ষণ… পরবর্তী সংবাদ শেরপুরে তৃতীয় লিঙ্গের ‘স্বপ্নের ঠিকানায়’ বৃক্ষ রোপন করলো…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads