শেরপুরে সম্প্রতি হিজরাবা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির জন্য জেলা প্রশাসকের উদ্যোগে গড়ে তোলা হয়েছে ‘স্বপ্নেরঠিকানা’নামে আবাসন প্রকল্প। সদর উপজেলার কামারিয়া ইউনিয়নে প্রতিষ্ঠিত ওই ‘স্বপ্নেরঠিকানা’য় ৩৫ জন তৃতীয় লিঙ্গের মানুষকে আবাসনের পাশপাশি তাদেরকে সামলম্বি করার জন্য বিভিন্ন পশুপালন ও মৎসচাষসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ওই স্বপ্নের ঠিকানায় ‘ভলেন্টিয়ার অব বাংলাদেশ’ বাভিবিডি নামে একটি সেচ্ছাসেবী সংগঠন ওই প্রকল্পে সবুজায়নের জন্য নিজেদের অর্থায়ানে ‘স্বপ্নের ঠিকানায় সবুজায়ন’ নামে একটি প্রকল্প হাতে নিয়েছে। ১৩ সেপ্টেম্বর সোমাবার বিকেলে ওই প্রকল্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ১৬০ টিফলদ, বনজ ও ওষুধিসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করেন ভিবিডি’রসদস্যরা। ওইসময় ভিবিডি’র সভাপতি নাঈমুর রহমান তালুকদার এবং প্রকল্প প্রধান ভিবিডি সদস্য তৌহিদা স্বাধীন ও অনিকা তাসফিয়া, হিজরা কল্যাণ সংস্থার সভাপতি নিশি সরকার এবং অন্যান্য হিজরা সদস্যরা উপস্থিত ছিলেন।




