ads

মঙ্গলবার , ১৪ সেপ্টেম্বর ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুজিব শতবর্ষ শেরপুর জেলা দাবা লীগের ‘অরবিটার’ প্রশিক্ষণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৪, ২০২১ ৬:৩২ অপরাহ্ণ

শেরপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত মুজিব শতবর্ষ জেলা দাবা লীগ পরিচালনার জন্য ‘অরবিটার’ (বিচারক) প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। শেরপুর থেকে অরবিটার প্রশিক্ষণ গ্রহণ করেন সংগঠক হাকিম বাবুল, বিশিষ্ট দাবা খেলোয়াড় আব্দুর রউফ আজিজ, নকলার শিক্ষক নজরুল ইসলাম ও ঝিনাইগাতীর মোহাম্মদ আবু ছালেহ। বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় ভার্চূয়ালি জুম প্ল্যাটফরমের মাধ্যমে ১২ ও ১৩ সেপ্টেম্বর দুই দিনব্যাপী প্রথম ধাপের ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ প্রদান করেন আন্তর্জাতিক দাবা অরবিটার মো. হারুন অর-রশীদ।

Shamol Bangla Ads

প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক ড. শোয়েব রিয়াজ আলম, মাসুদুর রহমান মল্লিক, জেলা দাবা লীগ পরিচালনা কমিটির সদস্য সচিব মাহবুবুর রহমান। শেরপুর সহ ৪ জেলার দাবা লীগ পরিচালনার জন্য মনোনীত অরবিটররা এতে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে রুলস অব চেস লজ, কম্পিটিশিন রুলস, সুইস ম্যানেজার সহ দাবা খেলার আইন ও প্রতিযোগিতার নিয়ম-কানুন, বিধি-নিষেধ, অসংগত চাল, ভেন্যুর পরিবেশ সহ দাবা খেলা পরিচালনার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। আগামী ২০ সেপ্টেম্বর থেকে শেরপুরে শুরু হবে মুজিব শতবর্ষ শেরপুর জেলা দাবা লীগ-২০২১।

জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-কমিটির আয়োজনে প্রথম বিভাগের মর্যাদাপ্রাপ্ত জেলা দাবা লীগের স্পন্সর হিসেবে রয়েছে জেএন্ডএস গ্রুপের প্রতিষ্ঠান আবেদীন হাসপাতাল। প্রথমবারের মতো জেলা দাবা লীগের খেলায় জেলার ৮টি ক্লাব দল অংশগ্রহণ করছে। দলগুলো হল শেরপুর চেস কমিউনিটি, নকলা উপজেলা ক্রীড়া সংস্থা, দাবা ক্লাব শেরপুর, চকপাঠক দাবা ক্লাব, উদয়ন ক্লাব, লাল-সবুজ ক্লাব, নকলা দাবা ক্লাব ও শেরপুর প্লাস চেস ক্লাব। শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিলনায়তনে বিকেল ৪টা থেকে জেলা দাবা লীগের খেলাগুলো অনুষ্ঠিত হবে। খেলায় দলগুলোর জন্য প্রাইজমানি ছাড়াও চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হবে।

Shamol Bangla Ads

 

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads