শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের আয়োজনে পরিবেশ সৌন্দর্যে টব ও ফুলের গাছ বিতরণ করা হয়েছে। ১২ সেপ্টেম্বর রবিবার পৌরশহরের ওষুধের দোকানগুলোতে ওই গাছ বিতরণ করা হয়।

গাছ বিতরণকালে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, সাংগঠনিক সম্পাদক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াছিন আরাফাত প্রান্তিক প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন বলেন, আমি এই সংগঠনের মাধ্যমে লক্ষ্যনীয় কিছু পরিবর্তন আশা করছি। আমার পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা থাকবে সংগঠনের জন্য।
নালিতাবাড়ী উপজেলা যুব রেড ক্রিসেন্টের দল নেতা শাহাদত তালুকদার বলেন, আমরা এই সংগঠন মাধ্যমে সকলের সহযোগিতায় সুন্দর একটি নালিতাবাড়ী গড়ার প্রত্যাশায় কাজ করবো।









