শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে এক কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মো. জহিরুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ১১ সেপ্টেম্বর শনিবার রাতে সদর উপজেলা চরভাবনা কান্দাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জহিরুল স্থানীয় মো. হযরত আলীর ছেলে। রবিবার দুপুরে মাদক নিয়মিত মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশের একটি দল সদর উপজেলা চরভাবনা কান্দাপাড়া এলাকায় অভিযান চালায়। ওইসময় এক কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ জহিরুলকে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহম্মেদ বলেন, ওই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।




