শেরপুরের ঝিনাইগাতীতে স্বাউটস’র ব্যবস্থাপনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ১৩ সেপ্টেম্বর সোমবার সকালে ঝিনাইগাতী উপজেলা স্কাউটসের আয়োজনে রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঝিনাইগাতী উপজেলা স্কাউটস’র সভাপতি ফারুক আল মাসুদ।

ঝিনাইগাতী উপজেলা স্কাউটস’র সহ-সভাপতি রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনজুরুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফা কামাল, জেলা স্কাউটস’র সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, উপজেলা স্কাউটস কমিশনার আব্দুল হান্নান প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা স্কাউটস’র সম্পাদক হারুন অর রশিদ।
আলোচনা শেষে ,রাংটিয়া উচ্চ বিদ্যালয়,শালচুড়া উচ্চ বিদ্যালয়, ঝিনাইগাতী হাজী অছি আমরুননেছা বালীকা উচ্চ বিদ্যালয়, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এবং আহমদনগর উচ্চ বিদ্যালয় মাঠে ৫০ টি করে ৫টি বিদ্যালয়ে ২৫০ টি দেশী প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়। ওইসময় অন্যান্যদের মধ্যে,বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চল উপ কমিশনার আবুল হোসেন,জেলা স্কাউটস কোষাধ্যক্ষ মাসুদ করিম, উপজেলা স্কাউটস লিডার আলহাজ্ব হারুন উর রশীদসহ জেলা ও উপজেলার স্কাউটস কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




