ads

সোমবার , ১৩ সেপ্টেম্বর ২০২১ | ৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আটক ৪

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৩, ২০২১ ৩:৫৫ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ। ১৩ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় পৌরসভার টিএনটি রোডের সাতানী শ্রীবরদী এলাকার মকবুল হোসেনের ছেলে জুলফিকার আলীর বাসা থেকে তাদেরকে আটক করা হয়। পরে সোমবার সকালে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হচ্ছে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের নাগপাড়া গ্রামের মৃত আবু সাঈদের ছেলে সাইফুল ইসলাম (৩৫), মোতালেব মিয়ার ছেলে শিপন মিয়া (২৭), শহরের দিঘারপাড় এলাকার আব্দুস ছামাদের ছেলে কামাল মিয়া (২২) ও নওহাটা খোয়ারপাড় এলাকার আব্দুর রশিদের মেয়ে পারভীন বেগম (২২)।

Shamol Bangla Ads

জানা যায়, দীর্ঘদিন যাবত সাতানী শ্রীবরদী এলাকার জুলফিকারের বাসা ভাড়া নিয়ে অসামাজিক করে আসছিল। রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল হাশিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওই বাসা থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে এক নারী ও তিন পুরুষকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল হাশিম বলেন, আটককৃতদের শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads