ads

সোমবার , ১৩ সেপ্টেম্বর ২০২১ | ১০ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে অনুদানের চেক বিতরণ

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৩, ২০২১ ৮:৫৭ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সীমান্তবর্তী এলাকায় দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহ কর্মকর্তা ফারুক আল মাসুদ এ চেক বিতরণ করেন।

Shamol Bangla Ads

চেক বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম খালেক, বিদায়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, পিআইও আব্দুল মান্নানসহ সমাজসেবা অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।

এদিন ৭৫ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে জনপ্রতি ৪ হাজার টাকা হারে মোট ৩ লক্ষ টাকা বিতরণ করা হয়। এছাড়া স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার মধ্যে সর্বোচ্চ ২০ হাজার, সর্বনিম্ন ১০ হাজার টাকা হারে ৮টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ ৯ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads