ads

মঙ্গলবার , ১৪ সেপ্টেম্বর ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ১শ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৪, ২০২১ ১২:২২ অপরাহ্ণ

শেরপুরে ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) ক্যাম্পের সদস্যরা। ১৩ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের হরিণধরা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে সদর উপজেলা চরপক্ষীমারী ইউনিয়নের জংগলদী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মাসুম আলী (৩২) ও একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. জয়নাল (২১)। মঙ্গলবার সকালে তাদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Shamol Bangla Ads

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ সিপিসি-১, জামালপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহাসহ সঙ্গীয় র‌্যাব সদস্যরা সদর উপজেলার হরিণধরা এলাকায় অভিযান চালায়। ওইসময় মাদক ব্যবসায়ী মাসুম আলী ও মো. জয়নালকে আটক করে র‌্যাব। পরে তাদের দেহ তল্লাশী করে ১শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা হবে।

র‌্যাব-১৪ সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার (স্কোয়াড্রন লিডার) আশিক উজ্জামান জানান, ধৃত মাদক ব্যবসায়ী মাসুম আলী ও জয়নাল প্রাথমিক স্বীকারোক্তিতে জানিয়েছে, তারা বিভিন্নস্থান থেকে ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য মাদক ক্রয় করে এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিল। ওই ঘটনায় তাদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা দায়েরসহ থানায় হস্তান্তর করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads