ads

রবিবার , ১২ সেপ্টেম্বর ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ১২, ২০২১ ১:০২ অপরাহ্ণ

শেরপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর শনিবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শহরের মাধবপুর উৎসব কমিউনিটি সেন্টারে আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. মজিবুর রহমান স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুর রহমান ইরান ও নির্বাহী সদস্য সৈয়দ এহতেশামুল হক সুমন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর আহম্মেদ, শেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির উদ্দিন আহম্মেদ, অজয় চক্রবর্তী জয়, সরোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল প্রমুখ।
সভায় শেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দগণ দ্রুত সময়ের মধ্যে সম্মেলনের মাধ্যমে স্বেচ্ছাসেবক লীগের একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দেয়ার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দদের প্রতি আহ্বান জানান। মতবিনিময় সভায় জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads