ads

রবিবার , ১২ সেপ্টেম্বর ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ডিবি পুলিশের অভিযানে ১৬ জুয়াড়ি গ্রেফতার

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ১২, ২০২১ ৩:৫৮ অপরাহ্ণ

শেরপুরে পৃথক অভিযান চালিয়ে ১৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশের একটি দল। ১২ সেপ্টেম্বর রবিবার ভোররাতে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সীরচর মহালদারপাড়া নদীরপাড় ও কামারপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃতরা হচ্ছে সদর উপজেলার মুন্সীরচর মহালদারপাড়া গ্রামের সুখি সেকের ছেলে আব্দুল জলিল (৫৫), ফজল মিয়ার ছেলে বাদল মিয়া (৪৫), মৃত খলিল মিয়ার ছেলে দবিল মিয়া (৩২), বেডু মন্ডলের ছেলে মো. শাহজাহান (৬০), হযরত আলীর ছেলে ফরহাদ আলী (৩৬), মো. উসমানের ছেলে মো. মিনহাজ (৩২), নওশের আলীর ছেলে মো. মফিজুল (৩০), মুন্সীরচর টানকাছার গ্রামের হারুতুল্লা সেখের ছেলে মাজেদুল ইসলাম (২৫), হায়াতুল্লা সেখের ছেলে মহিদুল ইসলাম (৪০), মুন্সীরচর মরাকান্দি গ্রামের দিনু সেখের ছেলে রসুল সেক (৪০), মুন্সীররচর পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মালেক মিয়া (৫০), মগর আলীর ছেলে হযরত আলী (৫৫), মৃত হটা সেকের ছেলে ভুট্টো মিয়া (৩৩), আব্দুল খালেকের ছেলে মো. নূর ইসলাম (৪৩), মৃত মোহাম্মদ আলীর ছেলে মহসীন আলম (৪৫) ও মুন্সীরচর মোল্লাপাড়া গ্রামের মৃত হারেজ আলীর ছেলে মতি মিয়া (৪৮)।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলার সরঞ্জামাদি ও টাকাসহ ১৬ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় সদর থানায় জুয়া আইনের ৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে ধৃত জুয়াড়িদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads