ads

রবিবার , ১২ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে একরাতে ১১ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

খবর টি পড়েছেন : ১৬৩
নালিতাবাড়ীতে একরাতে ১১ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে একরাতে ১১ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংগঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বেলতৈল বাবুরবাজারে ওই চুরি সংঘটিত হয়।

Shamol Bangla Ads

জানা যায়, শনিবার দিবাগত রাতে প্রতিদিনকার মতো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে যার যার বাড়ি চলে যান ব্যবসায়ীরা। সকালে একে একে দোকানপাট খোলা শুরু হলে এবং লোকজনের সমাগম বাড়তে থাকলে পর্যায়ক্রমে ১১টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে চুরির বিষয়টি ধরা পড়ে। তালা ভেঙে চুরি যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে মুদী-মনোহরী, কাপড় ও ওষুধের দোকান রয়েছে। মোট ১১টি দোকান মিলে চুরি যাওয়া মালামাল ও নগদ অর্থের পরিমাণ প্রায় ৫ লাখ বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। চুরি যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন পিয়ার আলী, গণি মিয়া, মালেক মিয়া, নুরুল হক, মোতালেব, কাদির মিয়া, তোতা মিয়া, জাকির হোসেন, গেদু মিয়া, শামীম মিয়া ও মফিজুল ইসলাম।

স্থানীয় রামচন্দ্রকুড়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা বিষয়টি নিশ্চিত করে জানান, সবক’টি দোকানের তালা ভেঙে চুরি করা হয়েছে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, রাতে বিদ্যুৎ না থাকায় এবং ওই বাজারে পাহারাদারের ব্যবস্থা না থাকায় চুরির সুযোগ হয়েছে। ঘটনা শুনেছি, পরিদর্শনে যাচ্ছি। পরিদর্শন শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ঝড়ের তাণ্ডবে গাছ পড়ে দ্বিখন্ডিত বসতঘর পরবর্তী সংবাদ শেরপুরে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads