ads

রবিবার , ১২ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘নূর’ ছবিতে আরিফিন শুভর নায়িকা ঐশী

খবর টি পড়েছেন : ২০২
‘নূর’ ছবিতে আরিফিন শুভর নায়িকা ঐশী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

চিত্রনায়ক আরিফিন শুভর নতুন প্রজেক্ট ‘নূর’। ছবিটিতে নির্বাহী প্রযোজকের দায়িত্বে থাকছেন বলে জানিয়েছেন তিনি। ছবির একটি নমুনা পোস্টার প্রকাশ করা হলেও নায়িকা কে থাকছেন তা এরআগে জানানো হয়নি। শাপলা মাল্টমিডিয়া প্রযোজিত ছবিটি পরিচালনা করছেন রায়হান রাফি। এবার জানা গেলো ছবিটিতে শুভর বিপরীতে থাকছেন ২০১৮ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুল ঐশী।

Shamol Bangla Ads

এ বিষয়ে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানান, ছবিটি শাপলা মিডিয়ার সিনেমা। আরিফিন শুভকে গতবছরেই এ সিনেমার জন্য চূড়ান্ত করা হয়। আর কিছুদিন আগে নায়িকা নেওয়া হয়েছে ঐশীকে।

শনিবার থেকে পাবনা সদরে ‘নূর’ সিনেমার শুটিং শুরু হয়েছে বলে জানিয়েছেন শাপলা মিডিয়ার সিনেমা সময়ন্বকারী অপূর্ব রায়। তিনি জানান, ২০ দিনের মতো সেখানে শুটিং চলবে। শুক্রবার শুটিং ইউনিট সেখানে পৌঁছে। শনিবার সকালে শুটিং হয়েছে।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, ‘নূর’ হচ্ছে সোশ্যাল রোম্যান্টিক সিনেমা, যেখানে শুভর নায়িকা ঐশী।

‘নূর’ আরিফিন ও ঐশী জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে তারা একসঙ্গে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের পরিচালনায় তারকাবহুল ‘মিশন এক্সট্রিম’ সিনেমায় অভিনয় করেন। দুই কিস্তির এ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিয়ের জন্য পাত্র খুঁজছেন হুমায়রা হিমু পরবর্তী সংবাদ শাহ আবদুল করিমের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads