ads

শনিবার , ১১ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিয়ের জন্য পাত্র খুঁজছেন হুমায়রা হিমু

খবর টি পড়েছেন : ২২০
বিয়ের জন্য পাত্র খুঁজছেন হুমায়রা হিমু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু। দীর্ঘ দিন ধরে তিনি এই ভুবনে কাজ করছেন। একটা সময় তার গ্রহণযোগ্যতা ছিল প্রথম সারিতে। তবে প্রতিযোগিতাপূর্ণ ইন্ডাস্ট্রিতে নিজেকে টিকিয়ে রেখেছেন এখনো। হুমায়রা হিমুর বয়স ৩৬ বছর। তবে বিয়ে করেননি এখনো। এবার জীবনের এই অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন তিনি। বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। পারিবারিকভাবেই চলছে পাত্র দেখার প্রক্রিয়া।

Shamol Bangla Ads

গণমাধ্যমের কাছে অভিনেত্রী নিজেই খবরটি নিশ্চিত করেছেন। এ বিষয়ে হুমায়রা হিমু বলেন, ‘পরিবার থেকে পাত্র দেখছেন। পরিবারের সিদ্ধান্তেই বিয়ে করবো। এ নিয়ে লুকোচুরির কিছু নেই। এ বছরের যে কোনো সময় শুভ কাজটা হয়ে যেতে পারে।’

আগের চেয়ে নাটকে কাজ অনেকটা কমিয়ে দিয়েছেন হুমায়রা হিমু। এ ব্যাপারে শোবিজ নিয়ে তার কিছু আক্ষেপও রয়েছে। হিমুর ভাষ্য, ‘যতদিন কাজ করতে পারবো ততদিন সবাই খবর রাখবে। এরপর বেশিরভাগ মানুষই ভুলে যাবে। তবে কিংবদন্তিদের বিষয়টি আলাদা। তা ছাড়া শোবিজের পারস্পরিক সম্পর্ক এখন আর আগের মতো নেই। এখানে কেউ কেউ রাতারাতি তারকা হয়ে যাচ্ছেন, আবার অনেকে কাজ না করেও নিজেকে শিল্পী পরিচয় দিচ্ছেন। যার কারণে প্রকৃত শিল্পীদের সম্মান নষ্ট হচ্ছে।’
বর্তমানে হুমায়রা হিমুর হাতে বেশ কিছু নাটকের কাজ রয়েছে। যেমন- ‘চাপাবাজ’, ‘বউ বিরোধ’, ‘গোলমাল’, ‘নানা রঙের মানুষ’ ইত্যাদি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জেমসের ‘বাবা’ গানের প্রশংসায় জিৎ ও অঙ্কুশ পরবর্তী সংবাদ ‘নূর’ ছবিতে আরিফিন শুভর নায়িকা ঐশী

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads