ads

বৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ২০ প্রতিবন্ধি পেল প্রধানমন্ত্রীর তহবিলের হুইল চেয়ার

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ৯, ২০২১ ৩:১৮ অপরাহ্ণ

শেরপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে সদর উপজেলার ৫ ইউনিয়নের ২০ জন প্রতিবন্ধির মাঝে এসব হুইল চেয়ার বিতরণ করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। এজন্য সরকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি প্রতিবন্ধিদের উন্নয়ন ও সহায়তায়ও কাজ করছে। প্রতিবন্ধিদের সহায়তার পাশাপাশি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা গেলে তারাও স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সমাজে অবদান রাখতে পারে।

সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমির আয়োজনে ও তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, মহিলা ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসনে আরা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহম্মেদ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads