ads

বৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় র‌্যাবের অভিযানে দুই কারখানার মালিককে ১ লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ৯, ২০২১ ৬:১১ অপরাহ্ণ

শেরপুরের নকলায় র‌্যাবের পৃথক দুটি অভিযানে ভেজাল শিশু খাদ্যদ্রব্য উৎপাদনের অভিযোগে দুই কারখানার মালিককে ১ লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ওই দুটি অভিযান পরিচালনা করে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর)। ওইসময় ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানের মালিককে ১ লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Shamol Bangla Ads

র‌্যাব-১৪ জানায়, ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্যদ্রব্য তৈরির গোপন সংবাদের ভিত্তিতে নকলা উপজেলার উরফা ইউনিয়নের লয়খা ও কুর্শা নয়াবাড়ি এলাকায় দুটি ভেজাল শিশু খাদ্য উৎপাদনের কারখানায় অভিযান পরিচালনা করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে লয়খায় ভেজাল শিশু খাদ্যের প্রতিষ্ঠানের মালিক মোস্তাফিজুর রহমানকে ৯০ হাজার ও কুর্শা নয়াবাড়িতে ভেজাল সুজির কারখানার মালিক আব্দুর রশিদ সুইটকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে র‌্যাব-১৪’র কোম্পানী কমান্ডার (স্কোয়াড্রন লিডার) আশিক উজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি শাহসহ র‌্যাবের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads