ads

শনিবার , ৪ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গাঙচিলের কবি আড্ডা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২৫৪
শেরপুরে গাঙচিলের কবি আড্ডা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও কবি আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় শহরের নয়ানীবাজারস্থ গাঙচিল কার্যালেয় অনুষ্ঠিত ওই কবি আড্ডা ও আলোচনা সভার সভাপতিত্ব করেন গাঙচিল সভাপতি সাংবাদিক ও কবি রফিক মজিদ।
গাঙচিল সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলমের সঞ্চলনায় বক্তব্য রাখেন প্রবীণ ছড়াকার নূরুল ইসলাম মনি, সিনিয়র কবি রোজিনা তাসমিন, কবি ড. মোহাম্মদ আনিসুর রহমান আকন্দ, ছড়াকার মহিউদ্দিন জুবায়েদ, ছাড়াকার আশরাফ আলী চারু, কবি রাবিউল ইসলাম, কবি আজাদ সরকার, সাংবাদিক কাজি মাসুম, কবি-সাংবাদিক সোহাগী আক্তার প্রমুখ।
আলোচনা সভায় আগামী ১৫ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় নানা আয়োজনে গাঙচিলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা, আলোচনা সভা, কবিতা পাঠ ও সাহিত্য সাময়িকী প্রকাশ করার সিদ্ধান্ত গৃহিত হয়। পরে উপস্থিত কবিদের স্বরচিত কবিতা পাঠ করা হয় এবং সব শেষে সাংবাদিক ও কবি রফিক মজিদের লেখা “মেঘালয়ে ফিরেদেখা-৭১” এবং কবি এম এইচ মুকুলের লেখা পুঁথিকাব্য “ডাইনি মা” গ্রন্থ দুটি উপস্থিত কবিদের মধ্যে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আন্তঃজেলা ট্রাক চালক-শ্রমিক ইউনিয়নের শাখা কমিটি বাতিলের… পরবর্তী সংবাদ শেরপুরে সোনার বাংলা যুব সংঘ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads