ads

বৃহস্পতিবার , ২ সেপ্টেম্বর ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আন্তঃজেলা ট্রাক চালক-শ্রমিক ইউনিয়নের শাখা কমিটি বাতিলের দাবিতে সমাবেশ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ২, ২০২১ ৭:০৩ অপরাহ্ণ

বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক-শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-বি ১৬৬৫) শেরপুর শাখা কমিটি বাতিলের দাবিতে সমাবেশ করেছে জেলা ট্রাক, মিনিট্রাক, ড্রামট্রাক, ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-৩২৭৭) নেতা-কর্মীরা। ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে শহরের গোপালবাড়ীস্থ পৌর ট্রাক টার্মিনাল প্রাঙ্গণে আয়োজিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক, জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশন ও জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী-কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আরিফ রেজা।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে জেলা ট্রাক, মিনিট্রাক ড্রামট্রাক, ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা-৩২৭৭) এর ৮ম ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। শ্রমিকদের ভোটে নির্বাচিত হয়ে কার্যনির্বাহী পরিষদ, মালিক সমিতির সাথে মিলে-মিশে আমরা সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছি। কিন্তু নির্বাচনে হেরে গিয়ে পরাজিত ২/৩ জন প্রার্থী স্বল্প সংখ্যক শ্রমিক নিয়ে নিয়মবহির্ভূত ও অবৈধভাবে শেরপুরে বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-১৬৬৫) নামে একটি সংগঠনের কার্যক্রম শুরু করেছে। নিয়ম অনুযায়ী, এই সংগঠনটি (১৬৬৫) ঢাকা মহানগরের বাইরে কোন কমিটি গঠন বা তাদের কোন কার্যক্রম পরিচালিত করতে পারবে না। ওই অবৈধ সংগঠনের কার্যক্রম বন্ধ করা না হলে জেলার অন্যান্য সংগঠনের নির্বাচন শেষে পরাজিত প্রার্থীরা এরকম কার্যক্রম চালাবে। যা শেরপুরের মেহনতি শ্রমিক ভাইদের জন্য ভালো হবে না। কাজেই তাদের ওই সংগঠনের অবৈধ শাখা কার্যক্রম দ্রুত বন্ধ করতে হবে। না হলে শেরপুরের চালক-শ্রমিকরা কঠোর আন্দোলনে যাবে।

তিনি আরও বলেন, আমার বাবা সারাজীবন শ্রমিক ভাইদের সেবায় কাজ করে গেছেন। আমিও তারই দেখানো পথ ধরে আপনাদের সেবা করে যাচ্ছি। সংগঠনের সদস্যদের সুযোগ-সুবিধা, মরণোত্তর সহযোগিতা ১০ হাজার থেকে ৫০ হাজার টাকায় উন্নীত করেছি। আমার ব্যক্তিগত তরফ থেকে চালসহ নগদ সহযোগিতা করার চেষ্টা করি। কিন্তু একটি মহল নির্বাচনে পরাজিত হয়ে শ্রমিক ভাইদের সহযোগিতা না করে উল্টো তাদের বিরোধিতা করে।

Shamol Bangla Ads

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী-কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হোসেন আলী। সভায় অন্যান্যের মধ্যে জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী-কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি ফারুক আহম্মেদ, সহ-সভাপতি বাদশা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক নবী হোসেন বিল্লাল, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম পলাশ, প্রচার সম্পাদক মোঃ আঃ কালাম, দপ্তর সম্পাদক আব্দুল হামিদ, কার্যকরি সদস্য ফারুক হোসেন, বাংলাদেশ সংযুক্ত ট্রাক বন্দোবস্তুকারী শ্রমিক ফেডারেশন শেরপুর জেলা শাখার সভাপতি ফখরুল হাসান, সম্পাদক মঞ্জুরুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন শাখা কমিটির সভাপতি-সম্পাদকসহ বেসিক ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads