ads

বুধবার , ১ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৬ মাসের পরিশ্রমে মীমের এখন মেদহীন ফিগার

খবর টি পড়েছেন : ২৫৪
৬ মাসের পরিশ্রমে মীমের এখন মেদহীন ফিগার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

পরিশ্রম সার্থক হয়েছে ঢাকাই ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীমের। দীর্ঘ ৬ মাসে ফিটনেসের সচেতন এই নায়িকা গড়েছেন মেদহীন ফিগার। অন্তর্জালে দুটি আবেদনময়ী ছবি প্রকাশ করে সেই খরব ভক্তদের জানিয়েছেন মীম।

Shamol Bangla Ads

 

Shamol Bangla Ads

নায়িকা লিখেছেন, ‘তুমি যেটা চাও, সেটা সবসময় পাবে না। কিন্তু যেটার জন্য তুমি পরিশ্রম করবে, সেটা পাবে। শরীরের এই গঠন পাওয়ার জন্য আমি ৬ মাস কঠোর পরিশ্রম করেছি।’

আকর্ষণীয় ওই ফিগারের জন্য জিম সেন্টার এবং ট্রেইনারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন চিত্রনায়িকা। গেল মে মাসে বিদ্যা সিনহা মীম জানিয়েছিলেন লিন বডি (মেদহীন) জন্যর পরিশ্রম করছেন তিনি।

ওইসময় মীমের ভাষ্য ছিল, ‘ফিট থাকার জন্য একটা টার্গেট করছি একটা লিন বডি (মেদহীন) বানাব, যেটা আগে হয়নি। সকালবেলা ৫০-৬০ মিনিট কার্ডিও করি… ওয়েট ট্রেলিং করি এভাবে প্রায় ২ ঘণ্টার মত লাগে।’

সবশেষ বিদ্যা সিনহা মীম অভিনীত মুক্তি পাওয়া সিনেমা ‘সাপলুডু’। মুক্তির অপেক্ষায় আছে ‘পরাণ’ ও ‘দামাল’ শিরোনামের সিনেমা। বর্তমানে শুটিং করছেন দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ সিনেমার। এছাড়া ‘ইত্তেফাক’ সিনেমার শুটিং চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘লোহার তরি’র শুটিংয়ে লঞ্চে সাত দিন মনোজ-তিশা পরবর্তী সংবাদ জামিনে কারামুক্ত পরীমনি

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads