ads

বুধবার , ১ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামিনে কারামুক্ত পরীমনি

খবর টি পড়েছেন : ২০৬
জামিনে কারামুক্ত পরীমনি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

পরীমনির জামিন হয়েছে গতকাল। তবে জামিনের নথিপত্র কাশিমপুর কারাগারে আসতে দেরি হওয়ার কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দিতে পারেনি।
অবশেষে বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ৯ টা ৩২ মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার হালিমা খাতুন।

Shamol Bangla Ads

এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে দুপুর ২টায় জামিন শুনানি শেষে পরীমনির জামিন আবেদন মঞ্জুর করেন। তার জামিনের খবর পেয়ে গাজিপুরের কাশিমপুর কারাগারের সামনে সংবাদকর্মী ও উৎসুক জনতা ভিড় করে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বনানীর বাসা থেকে পরীমনিকে গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় পরীমনির বাসায় বিভিন্ন মাদক পাওয়া গেছে বলে জানায় র‍্যাব। ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে। এরপর ৫ আগস্ট ৪ দিন এবং ১০ আগস্ট ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। পরে আবারও ১৯ আগস্ট একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ২১ আগস্ট আবার তাকে কারাগারে পাঠানো হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৬ মাসের পরিশ্রমে মীমের এখন মেদহীন ফিগার পরবর্তী সংবাদ আবারও বিয়ে করলেন অভিনেতা অপূর্ব

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads