ads

বুধবার , ১ সেপ্টেম্বর ২০২১ | ৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী থানা পরিদর্শন ও কামিনী চত্ত্বর উদ্বোধন করলেন পুলিশ সুপার

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
সেপ্টেম্বর ১, ২০২১ ৯:১২ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী থানা কম্পাউন্ড পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী। ১ সেপ্টেম্বর বুধবার বিকেলে তিনি ওই পরিদর্শন করেন। ওইসময় থানা কম্পাউন্ডে নবনির্মিত কামিনী চত্ত্বর উদ্বোধন ও থানার অভ্যন্তর পরিদর্শন করেন। পরে থানার আইন-শৃঙ্খখলাসহ নানা বিষয়ে খোঁজ-খবর নেন তিনি। ওইসময় থানা কম্পাউন্ডের নতুনত্ব আর সাজানো-গোছানো সৌন্দর্য্যময় অবকাঠামো দেখে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক জেনে সন্তোষ প্রকাশ করেন।

Shamol Bangla Ads

এর আগে পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরীকে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃত্বে দেওয়া হয় সশস্ত্র সালাম ও ফুলেল শুভেচছা। ওইসময় থানা কম্পাউন্ডের পুরাতন জরাজীর্ণ ভবনসহ নতুন করে আরো কিছু নির্মাণের চিত্র তুলে ধরেন বিপ্লব কুমার বিশ্বাস।

উল্লেখ্য, বিপ্লব কুমার বিশ্বাস শ্রীবরদী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদানের পর তার একান্ত প্রচেষ্টায় থানায় সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়ন, ফুলের বাগান নির্মাণ, আগত জনসাধারণের বসার স্থান নির্মাণ করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads