জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ২০২১-২২ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় শেরপুরের নকলা উপজেলায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে ১০টি জলাশয়ে মোট ৪০৮ কেজি রুই জাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহের ৫ম দিন ১ সেপ্টেম্বর বুধবার দুপুরে ওই পোনামাছ অবমুক্ত করেন ময়মনসিংহ বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. আশরাফ হোসেন।

মৎস্য অবমুক্তকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিন্লু হক, জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক সুলতানা লায়লা তাসনীম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অনিক রহমান, ক্ষেত্র সহকারি মো. হাফিজ উদ্দিনসহ কর্মকর্তা-কর্মচারি ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




