ads

বুধবার , ১ সেপ্টেম্বর ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কওমী মাদরাসা শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ১, ২০২১ ৯:২৩ অপরাহ্ণ

শেরপুরে কওমী মাদরাসা ছাত্রদের আইটিতে সম্পৃক্তকরণ প্রকল্পের আওতায় ৯০ দিনব্যাপী বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে। ১ সেপ্টেম্বর বুধবার বিকেলে শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদরাসা মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অর্থায়নে পরিচালিত ওই প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

Shamol Bangla Ads

এ উপলক্ষে তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদরাসার আহ্বায়ক ফখরুল মজিদ খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন ও মাদরাসার সদস্য সচিব আলহাজ্ব মাওলানা মো. হযরত আলী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুব উদ্যোক্তা ও কম্পিউটার কোর্সের প্রশিক্ষক মো. মিনহাজ উদ্দিন। তিনি বলেন, ১০টি কম্পিউটারের মাধ্যমে প্রথম ব্যাচে ৯০ দিনের এ প্রশিক্ষণ কোর্সে ৬০ জন শিক্ষার্থী অংশ নেবে এবং প্রশিক্ষণ শেষে সকলকে সনদ প্রদান করা হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহায়তায় পরিচালিত এ প্রকল্পটি বাংলাদেশে সর্বপ্রথম শেরপুরে উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় প্রশিক্ষণটি উদ্বোধন করা হবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads