ads

বুধবার , ১ সেপ্টেম্বর ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৬ দফা দাবি বাস্তবায়ন না হলে ৭ সেপ্টেম্বর থেকে কর্মবিরতির ঘোষণা শ্রমিক ফেডারেশনের

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ১, ২০২১ ১২:৪০ অপরাহ্ণ

শেরপুরে ৬ দফা দাবি বাস্তবায়ন করা না হলে আগামী ৭ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ৪৮ ঘন্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন জেলা ট্রাক, মিনিট্রাক, ড্রামট্রাক, ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন, জেলা ট্রাক ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান মালিক সমিতি এবং জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভূক্ত সকল ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ। ৩১ আগস্ট মঙ্গলবার রাতে শহরের নিউমার্কেটস্থ জেলা জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক, জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশন ও জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী-কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আরিফ রেজা।

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে জেলা ট্রাক, মিনিট্রাক ড্রামট্রাক, ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা-৩২৭৭) এর ৮ম ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। শ্রমিকদের ভোটে নির্বাচিত হয়ে কার্যনির্বাহী পরিষদ, মালিক সমিতির সাথে মিলে-মিশে আমরা সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছি। কিন্তু নির্বাচনে হেরে গিয়ে পরাজিত ২/৩ জন প্রার্থী স্বল্প সংখ্যক শ্রমিক নিয়ে নিয়মবহির্ভূত ও অবৈধভাবে শেরপুরে বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-১৬৬৫) নামে একটি সংগঠনের কার্যক্রম শুরু করেছে। নিয়ম অনুযায়ী, এই সংগঠনটি (১৬৬৫) ঢাকা মহানগরের বাইরে কোন কমিটি গঠন বা তাদের কোন কার্যক্রম পরিচালিত করতে পারবে না। এ নিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার মহোদয়সহ বিভিন্ন দপ্তরে নানাভাবে অভিযোগ দিয়েও কোন সমাধান করা হয়নি। এ নিয়ে ক্ষোভ বাড়তে থাকে জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী-কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীদের মধ্যে। তাই শ্রমিকদের ৬ দফা দাবি বাস্তবায়নে জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের আওতাধীন ২৪টি শ্রমিক সংগঠন ও জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী-কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এ সংবাদ সংম্মেলনের আয়োজন করা হয়েছে।

৬ দফা দাবিসমূহ হচ্ছে, ৩২৭৭ সংগঠনের আওতাধীন গৌরীপুর লোকাল ট্রাক পরিচালনা অফিস ঘর পুনঃদখল, সন্ত্রাসী ও ষড়যন্ত্রকারী দোষী ব্যাক্তিদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করা, ২০০৬ সংশোধিত শ্রম আইন বহির্ভূত বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের অনুমোদিত গৌরীপুর শেরপুরের অবৈধ শাখা কমিটি বাতিল ও অবৈধ সাংগঠনিক কার্যক্রম বন্ধ করতে হবে, ২০১৯ সালের ১৪ নভেম্বরের সভায় জেলা প্রশাসকের সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন এবং মহাসড়কে অবৈধভাবে জোরপূর্বক চাঁদাবাজী বন্ধ করতে হবে।
সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে উদ্ভুত সমস্যাগুলো সম্পর্কে সমাধানের বিষয়ে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা কামনা করেন স্ব-স্ব শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে শ্রমিকরা ৪৮ ঘন্টার কর্মবিরতিতে গেলে জেলার অর্থনীতি ক্ষতির মুখে পড়বে বলে আশংকা করছেন ব্যবসায়ী মহল ও জেলার দায়িত্বশীল ব্যক্তিরা। তারা জেলা প্রশাসনসহ সংশিষ্ট দপ্তরগুলোর কাছে দ্রুত এ সমস্যার সমাধান চেয়েছেন।

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সিনিয়র সাংবাদিক তালাত মাহমুদ, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী-কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি ফারুক আহম্মেদ, সহ-সভাপতি বাদশা মিয়া, সাধারণ সম্পাদক মো. হোসেন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক মো. নবী হোসেন বিল্লালসহ বেসিক ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ এবং জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads