ads

বুধবার , ১ সেপ্টেম্বর ২০২১ | ১৪ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন-সম্প্রসারণ প্রকল্পের দিনব্যাপী প্রশিক্ষণ

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
সেপ্টেম্বর ১, ২০২১ ১:৩৭ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট মঙ্গলবার দিনব্যাপী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে কৃষকদের কাজুবাদাম ও কফি চাষের কলাকৌশল শেখানো হয়।

Shamol Bangla Ads

কৃষক প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর খামারবাড়ীর উপ-পরিচালক ড. মোহিত কুমার দে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদ হোসেন ও নাদিয়া আখতার প্রমুখ। ওইসময় বক্তারা বলেন, ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ও কাংশা ইউনিয়নের পাহাড়ি জনপদে প্রচুর পতিত জমি রয়েছে। এ জমিতে কাজুবাদাম ও কফি চাষের বিপুল সম্ভাবনা রয়েছে এবং চাষকৃত কাজুবাদাম ও কফি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। এছাড়াও পতিত জমিগুলো আবাদের আওতায় এলে এখানকার বেকারত্ব হ্রাসের পাশাপাশি পুষ্টিকর খাবারও নিশ্চিত হবে বলে জানান তারা।
এ প্রশিক্ষণে তিনটি ব্যাচে ৯০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করে।

 

Need Ads