ads

বুধবার , ১ সেপ্টেম্বর ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৬ কেজি ২শ গ্রাম ওজনের শিশুর জন্ম

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ১, ২০২১ ৮:৪৬ অপরাহ্ণ

শেরপুরে ৬ কেজি ২শ গ্রাম ওজনের এক শিশুর জন্ম দিয়েছেন এক প্রসূতি। ১ সেপ্টেম্বর বুধবার বিকেলে ৫টা ১০ মিনিটে শেরপুর শহরের জেনি জেনারেল প্রাইভেট হাসপাতালের ১০৩ নম্বর কক্ষে মেয়ে শিশুটির জন্ম হয়। বর্তমানে মা ও শিশু উভয়েই সুস্থ আছেন। সদ্যপ্রসূত শিশুটির নাম রাখা হয়নি এখনও। প্রসূতির নাম শেফালী (২৮)। তিনি শ্রীবরদী উপজেলার দোহারপাড় এলাকার ইউনিয়নের সজল মিয়ার স্ত্রী।

Shamol Bangla Ads

জেনি জেনারেল প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জায়েদুর রশীদ শ্যামল বলেন, বুধবার বিকেল ৩টার দিকে শেফালী তার হাসপাতালের ১০৩ নম্বর কক্ষে ভর্তি হন। পরে ৫টা ১০ মিনিটে ওই মা ৬ কেজি ২শ গ্রাম ওজনের একটি মেয়ে শিশুর জন্ম দেন। অস্বাভাবিক ওজনের শিশুর জন্মের খবর পেয়ে নার্স, চিকিৎসক হাসপাতালে ভিড় করেন। এ বিষয়ে সদ্য ভূমিষ্ট শিশুর মা শেফালী বেগম বলেন, আমি আজকের দিনটির জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছি। মেয়ে ও আমি সুস্থ আছি।

ওই শিশুটির বাবা মো. সজল মিয়া মুঠোফোনে বলেন, আমি গাড়িতে বাড়ি ফিরছি। এটি আমাদের তৃতীয় সন্তান। আমার আগের শিশুগুলো স্বাভাবিক প্রসবে পৃথিবীর আলো দেখে। ওই শিশুদের স্বাস্থ্যও ভালো ছিল। নিরাপদে সন্তান ভূমিষ্ঠ হওয়ায় আমি খুশি।
অ্যানাস্থেসিয়া চিকিৎসক ডা. মো. জসিম উদ্দিন বলেন, এর আগে কখনও এতো ওজনের নবজাতক দেখেনি। শিশুটির ওজন হয়েছে ৬ কেজি ২শ গ্রাম। যা গড় ওজনের চেয়ে অনেক বেশি। গর্ভবতী অবস্থায় ওই নারী সুষম খাবার খেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে তিনি স্বাভাবিক প্রক্রিয়ায় আরও দুই সন্তানের জন্ম দিয়েছেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads