ads

বুধবার , ১ সেপ্টেম্বর ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানীতে আর্থিক সহায়তা ও হুইল চেয়ার প্রদান

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ১, ২০২১ ৯:৫২ অপরাহ্ণ

শেরপুরে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের নিয়মিত গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলমান ওই গণশুনানীতে দুজন প্রতিবন্ধীকে দু’টি হুইল চেয়ার, একজন থ্যালাসেমিয়া রোগী ও চাকুরিজীবী অবস্থায় অন্ধ হয়ে যাওয়া রোগীকে ১০ হাজার টাকা করে অর্থ সহায়তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করা একজন শিক্ষার্থীকে মোবাইল ক্রয়ের জন্য অর্থ সাহায্যসহ বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন পরিমাণে অর্থ সহায়তা প্রদান করা হয়।

Shamol Bangla Ads

গণশুনানীকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ জানান, মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী, প্রতি বুধবার নিয়মিতভাবে ওই গণশুনানী অনুষ্ঠিত হয়ে আসছে। এতে বিভিন্ন সমস্যা নিয়ে আগত জেলার নাগরিকদের আর্থিক সহায়তার পাশাপাশি বিভিন্ন বিভাগ ও দপ্তরের আওতায় সম্ভাব্য সব ধরনের সহায়তা ও পরামর্শ দেওয়া হচ্ছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads