ads

বৃহস্পতিবার , ২ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশের সাথে নেপালের যোগাযোগ আরও সহজ হবে ॥ শেরপুরে নেপালের রাষ্ট্রদূত

খবর টি পড়েছেন : ১৭৯
বাংলাদেশের সাথে নেপালের যোগাযোগ আরও সহজ হবে ॥ শেরপুরে নেপালের রাষ্ট্রদূত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বাংলাদেশের সাথে নেপালের সড়ক যোগাযোগ আরও সহজ হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ডা. বংশীধর মিশ্র। তিনি ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুঁগাও স্থলবন্দর পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওই মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যকার সম্পর্ক বন্ধুর মতো। জাতিগতভাবেও দুদেশের অবস্থান প্রায় একই। এজন্য এই দুই দেশের মানুষের মধ্যে সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ও সম্পর্ক বৃদ্ধির লক্ষে কাজ চলছে। তারই ধারাবাহিকতায় ভারতের শিলিগুড়ি করিডোর ব্যবহার করে সড়ক পথে নেপালের সাথে বাংলাদেশের সহজ যোগাযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, করোনা মহামারীর পর নেপাল বাংলাদেশের সাথে আরও বেশ কিছু চুক্তি সম্পাদন করতে পারবে বলে বিশ্বাস করছি। সেই পরিকল্পনার আলোকে এখানকার যোগাযোগ ব্যবস্থা ও সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করা হল। পরবর্তীতে চুক্তি করার লক্ষে আমরা কাজ করবো। যেহেতু নাকুগাঁও বন্দর দিয়ে ভুটানের সাথে যোগাযোগ রয়েছে, সেহেতু নেপালের সাথে তা কেনো নয়। নেপালের সাথে যোগাযোগের জন্য এই বন্দর হতে পারে ভালো একটি মাধ্যম।

বন্দর পরিদর্শনকালে নেপালের রাষ্ট্রদূতের সাথে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা ভাইস-চেয়ারম্যান আমিনুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, নাকুগাঁও স্থলবন্দর আমদানী-রপ্তানীকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক অরুণ সরকারসহ নাকুগাঁও স্থলবন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১৩ সেপ্টেম্বর খুলছে মেডিকেল কলেজ : স্বাস্থ্যমন্ত্রী পরবর্তী সংবাদ ফসলের নিবিড়তা বাড়াবে উৎপাদন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads