ads

সোমবার , ৩০ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যেকোন সময় পণ্য পরিবহন বন্ধের ঘোষণা শেরপুর জেলা ট্রাক চালক-শ্রমিক ইউনিয়নের

খবর টি পড়েছেন : ২৭২
যেকোন সময় পণ্য পরিবহন বন্ধের ঘোষণা শেরপুর জেলা ট্রাক চালক-শ্রমিক ইউনিয়নের
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

২৪ ঘন্টার মধ্যে সমস্যার সমাধান না করা হলে পণ্য পরিবহনের সকল যানবাহন বন্ধ করে দেয়াসহ বেসিক ট্রেড ফেডারেশনভূক্ত ২৪টি শ্রমিক সংগঠন তাদের কর্মবিরতি শুরু করে আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে শেরপুর জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশন ও জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী-কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের নেতারা। ২৯ আগস্ট রবিবার রাতে শহরের গোপালবাড়ীস্থ ট্রাক টার্মিনালে আয়োজিত এক জরুরি সভায় ওই সিদ্ধান্ত জানানো হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশন ও জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী-কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.আরিফ রেজা।

Shamol Bangla Ads

সভায় সভাপতির বক্তব্যে আরিফ রেজা বলেন, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেরপুর জেলা ট্রাক, মিনিট্রাক ড্রামট্রাক, ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন (রেজিস্ট্রেশন নং ঢাকা-৩২৭৭) এর অষ্টম ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। আমিসহ নির্বাচনে জয়ী নেতৃবৃন্দদের নিয়ে আমরা মালিক সমিতির সাথে মিলে-মিশে আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি। কিন্তু নির্বাচনে হেরে গিয়ে পরাজিত ২/৩ জন প্রার্থী স্বল্পসংখ্যক শ্রমিক নিয়ে নিয়ম বহির্ভূত ও অবৈধভাবে শেরপুরে বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- ১৬৬৫) নামে একটি সংগঠনের কার্যক্রম শুরু করেছে। নিয়ম অনুযায়ী এই সংগঠনটি (১৬৬৫) ঢাকা মহানগরের বাইরে কোন কমিটি গঠন বা তাদের কোন কার্যক্রম পরিচালিত করতে পারবে না।

এ নিয়েই এ দুই শ্রমিক সংগঠনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে নানাভাবে অভিযোগ দিয়েও কোন সমাধান হয়নি। ফলে জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী-কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে একাধিকবার অবরোধ কর্মসূচী পালন করলেও প্রশাসন তাদের সমস্যা সমাধান করবে, এ আশ্বাস দেয়ায় তারা অবরোধ তুলে নেয়। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই অবৈধ সংগঠনের কার্যক্রম বন্ধসহ আহত শ্রমিকদের বিষয়ে কাউকে গ্রেপ্তার করা হয়নি। এ নিয়ে ক্ষোভ বাড়তে থাকে জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী-কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের মধ্যে। তাই পরবর্তী করণীয় ঠিক করতে ২৯ আগস্ট রাতে জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশন ও জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী-কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এক জরুরি সভা করে।

Shamol Bangla Ads

সভায় বক্তব্য রাখেন জেলা ট্রাক মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব দুলাল মিয়া, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী-কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি ফারুক আহাম্মেদ, সাধারণ সম্পাদক হোসেন আলী, উপদেষ্টা রুকনুজ্জামান রঞ্জুসহ শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ।
সভাশেষে সভাপতি আরিফ রেজা আন্দোলন কর্মসূচী ঘোষণা করে বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে অবৈধ শ্রমিক সংগঠনের কার্যক্রম বন্ধ ও আমাদের আহত শ্রমিকদের ওপর হামলাকারীদের গ্রেফতার করা না হলে আগামী মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে পণ্য পরিবহন বন্ধসহ সকল শ্রমিক তাদের কর্মবিরতিসহ কঠোর আন্দোলন শুরু করা হবে। আর আমাদের দাবি আদায় হওয়ার সাথে সাথে আমরা আমাদের কাজে যোগদান করবো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ভুয়া মুক্তিযোদ্ধা বানানোর প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদের সংবাদ… পরবর্তী সংবাদ নকলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আম্বিয়া…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads