ads

বুধবার , ২৫ আগস্ট ২০২১ | ১০ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের খোঁজ খবর নিলেন বিভাগীয় কমিশনার

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
আগস্ট ২৫, ২০২১ ৮:১৩ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের খোঁজ-খবর ও মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীনদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারের পাকা ঘরগুলো পরিদর্শন করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস। ২৫ আগস্ট বুধবার বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের হলদিগ্রাম আশ্রয়ণ প্রকল্পের ২৫টি ঘর পরিদর্শনসহ প্রকল্পের ঘরে থাকা বাসিন্দাদের খোঁজ-খবর নেন তিনি।

Shamol Bangla Ads

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনারের সাথে শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-পরিচালক) সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফায়েল আহম্মেদ, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য ও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশার ও জেলা প্রশাসক আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং খোঁজ-খবর নেন। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের কোনো সমস্যা আছে কি না, সে বিষয়ে কর্মকর্তারা জানতে চান। ঘর পেয়ে আশ্রয়ণের বাসিন্দারা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে আনন্দ প্রকাশসহ প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads